ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মুরাদনগরে পরীক্ষায় নকল দিতে গিয়ে ৩ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে ২ বছর কারাদণ্ড

এসএসসি ও সমমানের পরীক্ষায় চলাকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডিআর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করতে যাওয়ায় ৩ যুবককে আটক করে কারাদন্ডসহ অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকেলে এই মোবাইলকোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলার ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা।

দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মুরাদনগর সদরের মঙ্গল মিয়ার ছেলে সুমন মিয়া(২১), ফরিদ উদ্দিনের ছেলে কাউছার ও আবদুল মালেক মিয়ার ছেলে রিমন মিয়া।
জানা যায়, রবিবার চলমান এসএসসির গনিত বিষয়ের পরীক্ষা চলাকালে ডিআর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সমাধান শেষে নকলে কপি পরীক্ষা কেন্দ্রে দিতে গিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে আটক হয়। তাদের হাত থেকে প্রশ্নপত্র ও নকলের কপি উদ্ধার করে পাবলিক পরীক্ষা অপরাধ সমূহ আইন ১৯৮০এর ৯-(গ) ধারায় প্রত্যেককে ২বছরের কারাদন্ড ও ১০০টাকা অর্থদন্ড প্রদান করে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন চলমান এসএসসি পরীক্ষাসহ সকল পাবলিক পরীক্ষা নকলমুক্ত ভাবে গ্রহন করতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। নকলমুক্ত শিক্ষাই জাতির মেরুদন্ড। নকলের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মুরাদনগরে পরীক্ষায় নকল দিতে গিয়ে ৩ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে ২ বছর কারাদণ্ড

আপডেট সময় ০৭:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪