ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কুমিল্লার মানুষকে আর ধোঁকা দেওয়া যাবে না: সাবেক মেয়র সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রচারণার তৃতীয় দিনে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন কুসিকের দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

রোববার (২৫ ফেব্রুয়ারি) নগরীর মোগলটুলি, জিলা স্কুল রোড, নবাব ফয়জুন্নেসা স্কুল সড়ক, ইউসুফ স্কুল সড়ক, শৌলরানী বালিকা স্কুল সড়ক, রাণীর বাজার, চকবাজার এলাকায় গণসংযোগ করেন তিনি।

এসময় টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, ‘প্রতিবার মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। এবার নির্বাচনের ফলাফল নিয়ে কুমিল্লার মানুষকে আর নয় ছয় বোঝানো যাবে না। মানুষ আমাকে প্রশ্ন করে, আমার ভোটটি আমি দিতে পারব কিনা? আমি বলি, আপনারা সকাল সকাল কেন্দ্রে যাবেন। ভোট রক্ষা করার জন্য যা যা করা দরকার প্রশাসন তা করবে।’

সাবেক এই মেয়র বলেন, আমি পরপর দু’বার মেয়র ছিলাম। পরিকল্পনা নিয়ে কাজ করে নগরীকে সাজিয়েছি। অসম্পূর্ণ কাজ শেষ করতে আপনারা টেবিল ঘড়ি মার্কায় ভোট দিন। ভোটারদের প্রতি তিনি বলেন, আপনারা ভোট কেন্দ্রে আসুন। যাকে ভালো লাগে তাকে ভোট দিন। মতপ্রকাশ নাগরিক অধিকার।

এদিন বিকেলে কুমিল্লা টাউন হলের নগর মিলতায়নে ‘কুমিল্লা বাঁচাও’ আন্দোলনের সভায় যোগদান করবেন তিনি।

উল্লেখ্য, মনিরুল হক সাক্কু ২০০৫ সালের ২১ সেপ্টেম্বর কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালে পৌর মেয়র নির্বাচিত হন। ২০১২ সালের ৫ জানুয়ারি ও ২০১৭ সালের ৩০ মার্চ টানা দুই মেয়াদে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কুমিল্লার মানুষকে আর ধোঁকা দেওয়া যাবে না: সাবেক মেয়র সাক্কু

আপডেট সময় ০৬:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪