আমিনবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে দোকানে ফটকাসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রি করছেন দোকানীরা,
সাধারণ মানুষের শান্তি রক্ষার্থে পাশে দাঁড়িয়েছেন আমিনবাজার ইউপি চেয়ারম্যান গরিব দুঃখীদের বন্ধু মোঃ রকিব আহমেদ।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ মানুষকে নিয়ে তিনি এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালান
এরপর বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করেন শতাধিক ফটকা ও আতশবাজি
উদ্ধারকৃত ফটকা এবং আতশবাজি পানি ঢেলে নষ্ট করে দেন তিনি।
এবং ঐসময় বিক্রেতাদের কঠোর হুশিয়ারি দেন এবং বলেন কোন দোকানে ফটকা এবং আতশবাজি ক্রয় বিক্রয় করতে দেখা গেলে তাদেরকে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন
৮ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ মোস্তফা কামাল, ৯নং ওয়ার্ডের মেম্বার মির্জা আব্দুর রউফ, ইমরান আহমেদ জনি সহ অন্যান্যরা।
স্টাফ রিপোর্টার : মো: আল-আমিন। 























