ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বিনিময় ফিলিংস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ শহরের পশ্চিম হাঁড়িভাংঙ্গা তালিমুল ইনসান কওমি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং একই এলাকার রাজু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে মালবাহী একটি ট্রাক মিশন মোড় হয়ে রংপুরের দিকে যাওয়ার সময় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিনিময় ফিলিংস স্টেশনের সামনে সাইকেল আরোহী মাদ্রাসা ছাত্রকে পিছন থেকে ধাক্কা দেয়। পরে মাদ্রাসা ছাত্র সাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় সাইকেলে থাকা অপর আরোহী বেঁচে যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে যায়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ আইন অনুযায়ী নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় ০২:৩১:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪