ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

যতই নির্বাচন ঘনিয়ে আসবে, ততই গুজব বাড়বে,শেষ পর্যন্ত লড়ে যাবো- মেয়র প্রার্থী তানিম

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচন মেয়র প্রার্থী নূর-উর-রহমান মাহমুদ তানিম বলেন, এবারের কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হবে ভালোবাসা ও সম্প্রীতির নির্বাচন। কোনো প্রকার চক্রান্ত এবার আর কাজে আসবে না। কুমিল্লার মানুষ এবার তাদের যোগ্য মানুষকে বাছাই করবে। শেষ দিন পর্যন্ত আমি আমার লড়াই চালিয়ে যাবো। কেউ যদি নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করে,তাহলে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো। আমি মেয়র হতে পারলে কুমিল্লার জনগণের দুঃখ, দুর্দশামুক্ত করতে কাজ করবো। এছাড়াও, কিশোর গ্যাং এর আশ্রয়স্থল যারা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিবো।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর টমছমব্রীজস্থ একটি রেস্টুরেন্টে আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব বলেন তিনি। এসময় তানিম আরো বলেন, যতই নির্বাচন ঘনিয়ে আসবে, ততই গুজব ছড়াবে, অত্যাচার বাড়বে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এই নির্বাচন হবে রাজনৈতিক নেতাদের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। তিল তিল করে গড়ে উঠা রাজনৈতিক কর্মীদের কর্মীদের রক্ষার নির্বাচন। আমি যদি কুমিল্লার মানুষদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আমি সকল দূরত্ব ভুলে সকল ভাইদের নিয়ে কুমিল্লা নগরীকে শান্তি ও সৌহার্দ্যের শহর হিসেবে গড়ে তুলবো।

উল্লেখ্য, আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনে গত ১৩ ফেব্রুয়ারী মনোনয়ন জমা দেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা নূর-উর-রহমান মাহমুদ তানিম। ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্ধের পর নির্বাচনী প্রচারণা শুরু হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

যতই নির্বাচন ঘনিয়ে আসবে, ততই গুজব বাড়বে,শেষ পর্যন্ত লড়ে যাবো- মেয়র প্রার্থী তানিম

আপডেট সময় ১২:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪