একুশের প্রথম প্রহরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব।
বুধবার রাত ১২টা ১ মিনিটের সময় গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান,সাধারণ সম্পাদক মো.ইমরান আহমদ,সহ-সভাপতি মো.নোমান আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক মো.রহিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন।
শ্রদ্ধাশীল অর্পণের পর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা সহকারী কমিশনার(ভূমি),গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক(তদন্ত)কর্মর্তাদ্বয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
নোমান আহমদ( সিলেট) প্রতিনিধিঃ- 























