ভোলার লালমোহনে ২০২৩/২৪ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় বোরো ধানের সমালয়ে চাষাবাদ এর জন্য রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু হাসনাইন সহ আরো অনেকে।
এম এ মামুন, স্টাফ রিপোর্টার। 























