ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

হত্যা চেষ্টা মামলায় বগা ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আওয়ামীলীগ নেতা রেজাউল করিম (৫৫) কে হত্যা চেষ্টার মামলায় ৭ নং বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসানকে কারাগারে প্রেরন করা হয়েছে।

সোমবার (১৯.০২.২৪ইং) তারিখ পটুয়াখালীর আমলী আদালতে দুই পক্ষের কৌশলীর মধ্যে শুনানী শেষে বিচারক আশিকুল ইসলাম আশিক ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান (৪০) সহ মোট ৪ আসামীকে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন। ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান পটুয়াখালী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে। কারাগারে প্রেরন করা অন্য ৩ আসামীরা হলেন শাহাবুদ্দিন আকন (৩৮), রাসেল হাওলাদার (৩৬) ও আশরাফ উদ্দিন (৩৩)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালের ২২ ডিসেম্বর আওয়ামীলীগ নেতা রেজাউল করিম নৌকা মার্কার উঠান বৈঠক থেকে বাড়ি ফেরার পথে তাকে উপর্যপুরি কুপিয়ে জখম করা হয়। পরে এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হওয়ার পর আসামীরা মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে গত ৩ জানুয়ারী উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনে আসার পর আদালতে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করায় সোমবার ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান সহ ৪ আসামীকে কারাগারে প্রেরন করা হয়। প্রসঙ্গত দীর্ঘদিন থেকে বগা ইউনিয়নে আওয়ামীলীগের অভ্যন্তরীন কোন্দলের কারনে হামলা ও পাল্টা হামলার একাধিক ঘটনা ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

হত্যা চেষ্টা মামলায় বগা ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে

আপডেট সময় ০৪:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪