ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ভোলা’র একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মোঃ মোস্তফা মিয়া’কে নগরীর হালিশহর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গত ২০০৮ সালে বেআইনী জনতাবদ্ধে হত্যার হুমকীসহ আঘাতের অভিযোগে ভোলা জেলার চরফ্যাশন থানায় মামলা রুজু হয়। যার মামলা নং-০৪(০৮)০৮; জিআর নং-২৯৯/০৮, ধারা-১৪৩/৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড’১৮৬০। উক্ত মামলার বিচার কার্যক্রম চলাকালে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মোস্তফা মিয়া চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ আনুমানিক ১২৫৫ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ মোস্তফা মিয়া মোস্তফা মেকার(৫৫), পিতা-মৃত আবু বক্কর মুন্সী, সাং-উত্তর মাদ্রাজ, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৬ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মোস্তফা মিয়া মোস্তফা মেকার এর বিরুদ্ধে বিদ্যুৎ আইনের ৩২(২)/৪০ ধারায় একটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ভোলা জেলার চরফ্যাশন থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী

ভোলা’র একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মোঃ মোস্তফা মিয়া’কে নগরীর হালিশহর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

আপডেট সময় ০৩:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪