ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংলগ্ন চান্দিনা ও দাউদকান্দি উপজেলার সীমানায় একরাতে দুই বাড়িতে দু-র্ধ-র্ষ গৃহ ডা-কা-তি সংগঠিত হয়। ডা-কা-তদল উভয় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকার সহ সর্বস্ব লু-টে নেয়।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাত দেড়টায় চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের প্রবাসী রুহুল আমিন এর বাড়িত এবং রাত আড়াইটায় চান্দিনা ও দাউদকান্দি উপজেলা সীমান্তবর্তী সব্দলপুর-ইলিয়টগঞ্জ গ্রামের ব্যবসায়ী দুলাল মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। দুলাল মুন্সির যে ঘরে ডা-কা-তি সংগঠিত হয়েছে ওই ঘরটি দাউকান্দি উপজেলার সীমানায় পড়েছে।
কুটুম্বপুর গ্রামের প্রবাসী রুহুল আমিন এর আল-আমিন জানান, শুক্রবার দিনগত রাত অনুমান দেড়টায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ডা-কা-ত দল। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ১টি ডেক্সটপ কম্পিউটার ও সিসি ক্যামেরা ডিভাইস, ১টি লেপটপ কম্পিউটার, ১টি ক্যামেরা, স্বর্ণালংকার, নগ টাকা সহ অন্তত ৭ লক্ষাধিক টাকার মালামাল লু-টে নেয়।
একই রাত আড়াইটায় সব্দলপুর গ্রামের ব্যবসায়ী দুলাল মুন্সির বাড়িতে একই কায়দায় ডা-কা-তি সংগঠিত হয়। দুলাল মুন্সীর ছোট ছেলে রিয়াজ উদ্দিন জানান, ডা-কা-তদল অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ৯ ভরি স্বর্ণালংকার, নগদ ৭০ হাজার টাকাসহ লু-টে নেয় মূলবান সম্পদ।
এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, কুটুম্বপুরের ঘটনাস্থল পরিদর্শন করেছি। তা চু-রি না ডা-কা-তি এখনও নিশ্চিত ভাবে বলতে পারছি না। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
দুলাল মুন্সীর বাড়িতে ডা-কা-তির ঘটনায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল আমার পুলিশের একটি টিম পরিদর্শনে গিয়েছে, তদন্ত করা হচ্ছে।
রিপোর্টার সাবের আব্দুল্লাহ 
























