চুয়াডাঙ্গা দামুড়হুদা তালসারিতে পিকনিকের বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক মফিজ উদ্দীন(৬৫) নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১০ টার দিকে এ ঘটনা ঘটারপর আহত মফিজকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয় । চিকিৎসারত অবস্থায় মফিজ রাতে মৃত্যুবরণ কর। মৃত মফিজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চদ্রবাস গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকনিকের বাস চুয়াডাঙ্গা দামুড়হুদা থেকে মেহেরপুর মুজিবনগর যাচ্ছিলো। এসময় নিহত মফিজ ডিসি ইকোপার্ক রোড থেকে দামুড়হুদা-মুজিবনগর রোডো ওঠার সময় বাসের সাথে ধাক্কা লাগে। পরে তাকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয় । সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন । ঘটনার সত্যততা স্বীকার করেন দামুড়হুদা মডেল থানার এসআই ইউসুফ আলী।
চুয়াডাঙ্গা প্রতিনিধি (কামরুজ্জামান চাঁদ) 
























