জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আর মাননীয় প্রধানমন্ত্রী ইস্মার্ট বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সদা কর্তব্যরত।
হাইওয়ে পুলিশের সদস্যরা মহাসড়কে মোতায়েন থাকায় দুর্ঘটনা ও প্রাণহানি কমছে মাদক ও চোরাচালান রোধ এবং যাত্রী ও পণ্য পরিবহনের সহায়তা করে সেবার অন্যান্য নজির স্থাপন করে চলছে। পুলিশ সদস্যদের সততা মানবিকতা পুলিশের উপর জনগণের বিশ্বাস আরো বেড়ে গিয়েছে।মহাসড়কের জনগণের নিরাপত্তার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে হাইওয়ে থানা পুলিশ।
সারাদেশে ৮টি রিজিয়ন ও ৮০ টি থানা ফাঁড়িতে জনগণকে সম্পৃক্ত করে নানানবিদ জনসচেতনতামূলক কর্মসূচির মধ্যে দিয়ে
সুশৃংখল সুরক্ষিত মহাসড়ক গড়ার প্রত্যয় নিয়ে সেবা সপ্তাহ পালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায়
অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ খাইরুল আলম সাহেবের কুমিল্লা থেকে আগমন উপলক্ষে
আজ কুমিল্লা দাউদকান্দি উপজেলা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়ট গঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ
জনাব মো: মনজুরুল আলম মোল্লার নেতৃত্বে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা সকল পুলিশ সদস্যদের কে নিয়ে অতিরিক্ত ডিআইজি জনাব খাইরুল আলম সাহেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অতিরিক্ত ডিআইজি জনাব মো: খাইরুল আলম সাহেব নিজের হাতে মহাসড়কে গাড়ি চালকের হাতে একটি করে ফুল এবং একটি করে পানির বোতল গাড়ি চালকের হাতে তুলে দেন তাদের খোঁজখবর নেন।
অতিরিক্ত ডিআইজি
জনাব মোঃ খাইরুল আলম স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রত্যেকটি গাড়ি চালক।গাড়িচালকগন পুলিশ সদস্যদের এই ভালোবাসা দেখে তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সকল গাড়ি চালক।
সেবা সপ্তাহের উল্লেখযোগ্য কার্যক্রম হলো
রেলি, পথসভা উঠান বৈঠক, সম্মানিত চালকদের আইন মেনে গাড়ি চালানো, ফুলের শুভেচ্ছা, মহাসড়কের বিভিন্ন সুবিধা জনক জায়গায় চালকদের সচেতন করা,শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট প্রোগ্রাম,হাইওয়ে পুলিশ কর্তৃক নির্মিত জনসচেতনতা মূলক নাটিকা প্রদর্শন ইত্যাদি সেবা সপ্তাহের উল্লেখযোগ্য কার্যক্রম।
চলার পথে হাইওয়ে পুলিশ আছে আপনার সাথে।
সংবাদ শিরোনাম ::
হাইওয়ে পুলিশ সেবা সাপ্তাহ অনুষ্ঠিত হয়েছে
-
রিপোর্ট সাবের আব্দুল্লাহ - আপডেট সময় ০৬:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- ৭২৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















