বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ১ সদস্যকে সর্বনিম্ন ০৭ দিনের মেয়াদে সাজা দিয়েছে মিরপুর বিআরটিএ ভ্রাম্যমান আদালত ১০।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় বিআরটিএ কার্যালয় ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১ দালাল সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃত দালালের পরিচয় জানা যায় মোঃ রাকিব (২৮),পিতাঃ আব্দুর রহিম। দালালির সাথে জড়িত থাকার দায়ে ভ্রাম্যমান ১০ আদালত ১ জনকে সর্বনিম্ন ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমান আদালত ১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্যাহ বলেন, ‘আটককৃতরা তাদের দোষ স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদেরকে বিআরটিএ’র অধ্যাদেশ-১৮৬০ এর ১৮৬ ধারায় সাজা দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের আনসার পিসি মোঃ আবুল হাসেম ও এপিসি মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে আনসার সদস্য সদ্য নিয়মিত টহল দিচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
মাহমুদুল হাসান 





















