ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারি খাস জমিতে জায়গা হচ্ছে না স্বামীহীন বৃদ্ধার

রংপুর সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ডের বিনোদপুর তেতুলতলা রেল লাইনের পাশে রেলের ঘাস জমি ৪ শতাংশ দখল করে গত ১৪ বছর থেকে এক স্বামীহীন বৃদ্ধা মোছাঃ বালিকা বেগম বসবাস করে আসছেন। প্রতিবেশী মোঃ রুকু মিয়া বালিকার বাড়ির পাশে ৪ শতক জমি কিনে তার সঙ্গে রেলের প্রায় আরো ২০/২৫ শতাংশ জমি দখল করে বসবাস করছেন।

সরজমিনে ও স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, রুকু মিয়ার বাড়ির সামনের ৪ শতাংশ খাসজমি বালিকা বেগম দখল করে দীর্ঘ ১৪ বছর থেকে একটি টিনের ঘর তুলে বসবাস করে আসছে আর এই জায়গাটুকুর কারণে স্থানীয় রুকু মিয়ার নানান সমস্যা দেখা দেয় বিধায় শুরু হয় সৃষ্ট সংকট আর এই সৃষ্ট সংকট থেকে বালিকা বেগমকে কিভাবে উচ্ছেদ করা যায় বিভিন্ন ফন্দি ফিকির তৈরি করেন স্থানীয় রুকু মিয়া ও তার সঙ্গোপঙ্গ। এ নিয়ে উভয়পক্ষ মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েন। স্থানীয় মেহেরুল ইসলাম জানায়, রুকু মিয়া ৪ শতাংশ জমি কিনে প্রায় ২০/২৫ রেলের খাসজমি দখল করে রাখছে তবুও বালিকা বেগমের এই ৪ শতক জমি থেকে উচ্ছেদ করার পরিকল্পনা চালায় এবং রাস্তায় ফেলে মারধর করেন রুকু মিয়া ও তার লোকজন এ নিয়ে মামলা হয়েছে কেন যেন অদৃশ্য শক্তির জন্য থানা পুলিশ কিছুই করছে না।

এ বিষয়ে জানতে চাইলে বালিকা বেগম দৈনিক আমাদের মাতৃভূমিকে জানায়, সন্তান নিয়ে বের হতে পারি না রাস্তায় যেখানে সেখানে মারে আমার লজ্জাস্থান সন্তানের লজ্জাস্থান কেটে ফেলতে চায় আমি কষ্ট করে খুব জীবন যাপন করতেছি আমি স্থানীয় ম্যাচে কাজ করে খাই কিন্তু রাতের আঁধারে আমাকে উচ্ছেদ করার জন্য রুকু মিয়া তার স্ত্রী সহ বেশ কয়েকজন লোক বাড়িঘর দা,কুড়াল দিয়ে ঘরের বেড়া কেটে ফেলে দিয়ে যায়। আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি সরকার আমার বাবা-মা সরকারি জায়গায় আমি থাকি আমার স্বামী নেই আমি সরকারের কাছেই বিচার চাই এই উচ্ছেদকারী রুকু মিয়ার হাত থেকে রক্ষা করবেন।

এ বিষয়ে জানতে চাইলে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শিবলু মিয়া দৈনিক আমাদের মাতৃভূমিকে জানান, বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার বসা হয়েছিল উভয়পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারেনি উক্ত নাবালিকা আদালতের আশ্রয় নিয়েছেন বিজ্ঞ আদালত বিষয়টি ফায়সালা করবেন তবুও সমাজে শৃংখল ফিরিয়ে আনতে আমি সার্বিকভাবে সহযোগিতা করব।

এ বিষয়ে সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান মেরি আক্তার দৈনিক আমাদের মাতৃভূমিকে জানায়, বিষয়টি নিয়ে অনেক বার আপস মীমাংসার জন্য বসা হয়েছিল কিন্তু উভয়পক্ষ মীমাংসায় পৌছাতে পারিনি আবারো দুই পক্ষকে একত্রিত করার চেষ্টা চলছে নিশ্চয়ই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে স্থানীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সরকারি খাস জমিতে জায়গা হচ্ছে না স্বামীহীন বৃদ্ধার

আপডেট সময় ০১:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪