ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে – গৃহায়ণমন্ত্রী কুমিল্লায় এসএন মার্কেটে দোকান দখলের চেষ্টার অভিযোগ,নিরাপত্তার দাবি ভুক্তভোগীদের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু

খুলনায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় ইটবাহী ট্রাক ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় একই পরিবারের বাবা ও শিশুকন্যাসহ পাঁচ ইজিবাইক আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুইজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের বিশ্বজিৎ বিশ্বাস (৩০) ও তার দুই বছরের মেয়ে অর্নি বিশ্বাস, গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫) ও অজ্ঞাত নারী (২৬)। গুরুতর আহত অরজিত (৩০) নামের এক যুবক ও বিশ্বজিত বিশ্বাসের স্ত্রী অন্তিমা বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খর্নিয়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দিন আহমেদ বলেন, পৌনে চারটার দিকে ওই দুর্ঘটনা ঘটে। চালকসহ ইজিবাইকে সাতজন যাত্রী ছিলেন। ইজিবাইকটি চুকনগর থেকে খুলনার দিকে যাচ্ছিল। অন্যদিকে খুলনা থেকে একটি ইটবাহী ডাম্পিং ট্রাক চুকনগরের দিকে যাওয়ার পথে ওই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, ঘটনাস্থলে দুইজন ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন মারা গেছেন। বাকি তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে থানা পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে । খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকে ভর্তি করা হয়। এর মধ্যে অর্নি বিশ্বাস নামের দুই বছরের এক শিশু মারা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান

খুলনায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৫

আপডেট সময় ০৭:০৬:১১ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪