ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

সুদ পরিশোধের অপমান সইতে না পেরে মুরাদনগরে কৃষক আত্মহত্যা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সুদ দিতে অপারগ হারুনুর রশিদ (৫০) নামে এক কৃষককে ছিনতাই ও নির্যাতনের অভিযোগ উঠেছে দুই নারী সুদখোরের বিরুদ্ধে। এই অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কৃষক। নিহত হারুনুর রশিদের স্ত্রী আছিয়া বেগম বুধবার সকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, নিহত কৃষক হারুনুর রশিদ উপজেলার ধামঘর ইউনিয়নের মাইয়াকান্দা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। মুরাদনগর থানা পুলিশ তার বাড়ির পুকুরের পাশে গাছে রশি দিয়ে ঝুলন্ত কৃষক হারুনুর রশিদের লাশ উদ্ধার করেছে। বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইয়াকান্দা গ্রামের মৃত শহিদ মিয়ার মেয়ে বিউটি আক্তার ও হিরণ মিয়ার মেয়ে নাজমা বেগমের কাছ থেকে কৃষক হারুনুর রশিদ এক লাখ টাকা ঋণ নেন। বার্ষিক ২৬ হাজার টাকা লভ্যাংশ দিতে না পারায় সোমবার রাতে কৃষক হারুনুর রশিদকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে নিয়ে যায় বিউটি ও নাজমা। পরে তার লুঙ্গি ও গেঞ্জি খুলে নির্যাতন শুরু করে। এ সময় হারুনুর রশিদ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে পেছনে ফেলে যায়। অপমান সইতে না পেরে মঙ্গলবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবাস চন্দ্র ধর জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। করেছেন
Khan

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

সুদ পরিশোধের অপমান সইতে না পেরে মুরাদনগরে কৃষক আত্মহত্যা

আপডেট সময় ১০:৪২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪