ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হারুন অর রশিদ ওরফে হারুন নামে একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বুধবার দুপুরে জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাঃ আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন ।

৩০ বছর বয়সী দন্ডপ্রাপ্ত আসামি হারুন অর রশিদ সদর উপজেলার রামচন্দ্রপুরহাটের মো. আব্দুল ওহাবের ছেলে। এ মামলায় শরিফ নামে আরেক ব্যক্তিকে বেকসুর খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০১৯ সালের ৬ নভেম্বরে গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুরের হারুনের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ হারুনসহ তার চাচা শরিফকে আটক করা হয়। পরে অভিযানিক দলের সদস্যদের উপর আক্রমণ করে হারুন পালিয়ে যায়। ঘটনার দিনই তাদের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. রায়হান আহমেদ খান বাদি হয়ে মামলা করেন। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক আসাদুর রহমান তাদের দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে হারুন অর রশিদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শরিফকে বেকসুর খালাস দেন আদালত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন

আপডেট সময় ০৭:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪