কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় লির্বাটি মোড়স্থ সাধনা ঔষধালয় নামক দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে ১০(দশ) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলো, চাঁদপুর জেলার কচুয়া থানার শিলাস্থাম্বা গ্রামের মো. ধনু মিয়ার ছেলে মোঃ ইসমাইল (৩৫) এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোতয়ালী থানাধীন শুভপুর গ্রামের মোঃ ইমরান হোসেনের ছেলে মোঃ রাকিবুল হাছান (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার কান্দিরপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লির্বাটি মোড়স্থ সাধনা ঔষধালয় নামক দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে ১০(দশ) কেজি গাঁজাসহ মোঃ ইসমাইল ও মোঃ রাকিবুল হাছানকে আটক করে পুলিশ।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদককারবারি মোঃ ইসমাইল ও মোঃ রাকিবুল হাছানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি, কুমিল্লা 





















