ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় ট্রান্সফরমার চোর চক্রের আরো আট সদস্য গ্রেফতার

কুমিল্লায় তিন শতাধিক ট্রান্সফরমার চুরির ঘটনায় আরও আটজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।

এর আগে রোববার গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। ওই সময় তাদের কাছ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ নিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে ট্রান্সফরমার চুরির ঘটনায়।

জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মনির হোসেন, চান্দিনা উপজেলার আইলকামারা গ্রামের সোহেল, কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার কামরুল হাসান, তিতাস উপজেলার দক্ষিণ দূর্গাপুর গ্রামের মাঈন উদ্দিন ও বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের রুবেল আহমেদ ওরফে মিন্টু, দেবিদ্বারের কবির হোসেন, সদর উপজেলার দৌলতপুরের জহিরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলার রুবেল, লালমাই উপজেলার মাসুদ রানা, একই উপজেলার মেহেদী হাসান ওরফে শাকিল, রবিউল আলম ওরফে, ব্রাহ্মনবাড়িয়া জেলার আহাম্মদপুর গ্রামের রুবেল, পাবনার বেড়া উপজেলার রফিকুল ইসলাম মনছুর।

এসপি আবদুল মান্নান বলেন, ‘কয়েকদিনে কুমিল্লাসহ আশেপাশের জেলা থেকে তিন শতাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে আসছিল একটি চক্র। শুধু কুমিল্লার বিভিন্ন থানায় এ সংক্রান্ত ১৩টি অভিযোগ দাখিল করে ভুক্তভোগীরা। মাত্র ২০ মিনিটেই তারা একেকটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় তিনটি পক্ষ জড়িত থাকে। একপক্ষ আগে থেকে ট্রান্সফরমার কোথায় আছে আর কীভাবে চুরি করতে হবে সেটা ঠিক করে। অপর পক্ষ সুযোগ বুঝে চুরি করে। আরেক পক্ষের মধ্যস্থতায় চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারগুলো বিক্রি করা হয়।’

গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানায়,এ ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে চোর চক্রের হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী আরও আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

কুমিল্লায় ট্রান্সফরমার চোর চক্রের আরো আট সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৫:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪