ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মিয়ানমার সীমান্তের ওপারে অজস্র গোলাগুলি, এপারে শঙ্কা-উদ্বেগ।

বান্দরবানের ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের ঘটনার পর থেকে সীমান্তে বিরাজ করছে উত্তেজনা। সবশেষ খবর, এ ঘটনায় প্রাণ রক্ষায় এখন পর্যন্ত মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ৯৫ সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন।

বিষয়টি নিয়ে বিকেলে (৫ ফেব্রুয়ারি) কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ আলম কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। তিনি জানান, এখনও উত্তেজনা চলছেই সীমান্তের ওপারে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানে থেকে চলাফেরা করার আহ্বান জানান তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদের কাছে প্রশ্ন ছিল, নতুন করে বিজিপি’র কেউ আশ্রয় চাইলে কী করবে বিজিবি। উত্তরে তিনি বলেন, পুরো বিষয়টি বিজিবি সদর দফতর, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করছে। বলেন, যারা এরইমধ্যে আশ্রয় নিয়েছে, তাদের ফেরাতেও কাজ করছে সংশ্লিষ্ট মহল।

সংঘর্ষ শুরু হবার পর নতুন করে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেনি বলেও দাবি করেন তিনি।

এরআগে দুপুরে, ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টারশেল এসে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মিয়ানমার সীমান্তের ওপারে অজস্র গোলাগুলি, এপারে শঙ্কা-উদ্বেগ।

আপডেট সময় ০৭:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪