নেত্রকোনা বারহাট্টা উপজেলায় ফায়ারসার্ভিস অফিসের সামনে অটোরিকশা ও পিকআপ গাড়ির সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছে।
চালকের নাম মোঃ রফিকুল ইসলাম( ২৮) মৃত রফিকুল ইসলাম গুমুরিয়া গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে। ৪ ফেব্রুয়ারি রবিবার রাত ৮ ঘটিকায় অটোরিকশা নিয়ে রাস্তা পাড়া পাড়ের সময় দ্রুত গামী পিকআপের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
গুমুরিয়া গ্রামের তারা মিয়া বলেন নিহত রফিকুল ইসলাম এর মাথায় আঘাত লেগে রক্তে রাস্তা ভিজে গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সাথে সাথে আনুমানিক রাত ৩ টায় তার মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায় রফিকুল ইসলাম দুই মেয়ে রেখে গেছে। বড় মেয়ের বয়স ৫ বছর ও ছোট মেয়ের বয়স ৫ মাস।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছে। পিকআপ ড্রাইভার কে গাড়ি সহ আটক করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: 





















