ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

গোয়াইনঘাটে ফুট ব্রীজ রক্ষা ও ভারী যানবাহন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে হাকুর বাজার টু মানিকগঞ্জ রাস্তার কাঁপনা নদীর উপর মানিকগঞ্জ ফুট ব্রীজ রক্ষা ও অবৈধ চোরাচালান বহনকারী ভারী যানবাহন বন্ধের দাবিতে ডৌবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার মানিকগঞ্জ বাজারের ফুট ব্রীজে বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আসাদ হোসাইন সাকিলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন তৌফিকে রাব্বি জুবের, ফয়সাল আহমদ মোস্তফা, আনোয়ার হোসেন, জমির উদ্দিন, মাওলানা শরিফ উদ্দীন ও ছাত্রনেতা সাদিকুর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এই সরু রাস্তা ও মানিকগঞ্জ ফুট ব্রীজ দীর্ঘদিনের আন্দোলনের ফসল। এই ব্রীজ দিয়ে প্রতিদিন অবৈধ চোরাচালান বহনকারী ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচলের ফলে ব্রিজটির রেলিং ভাঙন ও রাস্তার পাশের বাড়িগুলোর বড় ধরনের ক্ষতিসহ আমরা আমাদের স্কুল-মাদ্রাসায় পড়ুয়া কোমলমতি শিশুদের নিয়ে আতঙ্কে রয়েছি। এ সময় বক্তারা অবিলম্বে চোরাচালানের পণ্য বহনকারী বেপরোয়া গতির ভারী যানবাহন বন্ধের দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

গোয়াইনঘাটে ফুট ব্রীজ রক্ষা ও ভারী যানবাহন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

আপডেট সময় ০৬:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪