ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

কুমিল্লায় রতন গ্রুপ ও ঈগল গ্রুপের সংঘর্ষের ঘটনায়,গ্রেফতার ১৬

ক্রিকেট খেলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লায় ‘রতন গ্রুপ’ ও ‘ঈগল গ্রুপ’ নামের দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে নগরীর ঈদগাহ ও সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দেশীয় অস্ত্র ও বেশকিছু ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযান চালিয়ে ১৬ কিশোরসহ তাদের ব্যবহৃত অস্ত্র ও বেশকিছু ককটেল উদ্ধার করে পুলিশ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান।

তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুটি কিশোর গ্যাংয়ের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বেশকিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুগ্রুপের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ফলে আশপাশের এলাকার জনমনে ভয়ভীতির সৃষ্টি হয়। ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে ১৬ জন কিশোরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ৯টি ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কুমিল্লায় যে কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় আছে। তাদেরকে খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে৷ আমরা অভিযান চালিয়ে গ্রুপের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, নাজমুল হাসান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

কুমিল্লায় রতন গ্রুপ ও ঈগল গ্রুপের সংঘর্ষের ঘটনায়,গ্রেফতার ১৬

আপডেট সময় ০৫:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪