ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু অনলাইনে

অনলাইনে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার অনলাইনে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন সংক্রান্ত কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকেরা প্রায় জিজ্ঞেস করতেন, সারা দেশে মোট আগ্নেয়াস্ত্র লাইসেন্স কতগুলো আছে এবং কতগুলো নতুন দিয়েছেন। তখন উত্তর দেওয়ার জন্য জেলা প্রশাসক (ডিসি) কাছের ফোন করে জানতে হতো। কিন্তু অনলাইন কার্যক্রম শুরু হওয়ায় এটির জবাব সহজেই মিলবে।

পুরোনো অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা লাইসেন্স দেখেছেন প্রথম অবস্থায় বিরাট একটা বইয়ের মতো। সেটার মধ্যে সিল মেরে দেওয়া হতো রিনিউ হলে। এসব বিষয় অবসানের জন্য আজকে একটা সিস্টেম চালু হচ্ছে। সিস্টেমটা চালু হলে সব প্রশ্নের সমাধান হবে। প্রথমে খুলনা জেলায় এটি শুরু হবে।

আসাদুজ্জামান খান বলেন, দেশে কতটি আগ্নেয়াস্ত্র আছে, কী ধরনের আছে, আমদানি হচ্ছে কতগুলো, কার কাছে রয়েছে—সবগুলো বিষয় জানা দরকার। সে উপায়টি বের হয়েছে। একটি সুন্দর সিস্টেম চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচনে জয়ী হলে ডিজিটাল বাংলাদেশ তৈরি করবেন। এটা কতখানি যুগোপযোগী সিদ্ধান্ত ছিল, সেটা এখন এসে আমরা বুঝতে পারছি। এ দেশে যত ক্রাইম হয় সেটা উদ্‌ঘাটন করতে সক্ষম হয়েছি। এই ডিজিটাল বাংলাদেশের যে রূপরেখা দিয়েছিলেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি বলেই সম্ভব হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত বিচার আইন কার্যকর করায় সুফল পাওয়া গেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধী দলকে দমন নয়, যারা অবরোধ ও আইনশৃঙ্খলা অস্থিতিশীল করবে, তাঁদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে।

রাজনৈতিক দলকে দমন করতে কি ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০২৪’ স্থায়ী করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে দমনে আইনটি স্থায়ী করা হয়নি। এই আইনের মাধ্যমে জ্বালাও পোড়াও, সহিংসতাসহ অপরাজনীতি বন্ধ করা গেছে। এই আইনের সুফল পাওয়া গেছে। অপরাধের বিচার দ্রুত করতে আইনটি স্থায়ী করা হয়েছে। যারা অবরোধ করবে, যারা আইনশৃঙ্খলা অস্থিতিশীল করবে, তাঁদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু অনলাইনে

আপডেট সময় ০৭:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪