ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মেয়র পদে মনোনয়নপত্র নিলেন বিএনপির দুই বহিষ্কৃত নেতা সাক্কু ও কাউসার

কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বহিষ্কৃত বিএনপির দুই নেতা মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কাউসার। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে এই দুই প্রার্থীর পক্ষে তাদের প্রতিনিধিরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্কু এই সিটি করপোরেশনের সাবেক মেয়র ।

তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৯ মার্চ নিবাচন হবে। এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ ফেব্রুয়ারি।

গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আরফানুল হক রিফাতের মৃত্যুর পর থেকেই অভিভাবকহীন কুমিল্লা সিটি করপোরেশন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম রয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালে দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি করপোরেশন। ওই বছরই প্রথম নির্বাচন হয়। ২০১৭ সালে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করে প্রায় তিনগুণ আয়তন বাড়ানো হয় কুমিল্লা সিটি করপোরেশনের। এই সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মেয়র পদে মনোনয়নপত্র নিলেন বিএনপির দুই বহিষ্কৃত নেতা সাক্কু ও কাউসার

আপডেট সময় ০৬:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪