গোয়াইনঘাটে হেলপারের অসতর্কতায় মাদী এন্ড মাহের নামের একটি গেইটলক সার্ভিস বাস বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে খুঁটি ভেঙ্গে খাদে পড়ে যায় , এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় পল্লি বিদ্যুৎ ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত আনুমানিক ১২.৩০ঘটিকার সময় গোয়াইনঘাট বড় ব্রিজ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটির সাথে বাসটির ধাক্কা লাগলে সাথে সাথে বিকট শব্দ করে খুঁটি ভেঙ্গে চুরমার হয়ে যায় এবং আশপাশের এলাকা হয়ে পড়ে অন্ধকারাচ্ছন্ন ৷
ঘটনার বিবরণ দিতে গিয়ে ট্রাক শ্রমিক নেতা আলীম উদ্দিন জানান রাত্রে সিলেট থেকে গাড়িটি গোয়াইনঘাট আসার পরে ড্রাইভার হেলপারের নিকট চাবি দিয়ে ভাত খেতে যান ,সেই সুযোগে গাড়ির হেলপার গাড়ীটি নিয়ে ট্রায়ালে বাহির হয়ে এই দুর্ঘটনা ঘটান তবে এতে কোনোপ্রকার হতাহতের কোন ঘটনা ঘটেনি ,ঘটনার পর থেকেই হেলপার পলাতক রয়েছেন ৷
এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ গোয়াইনঘাট অফিসের কর্মকর্তা এজিএম রাশেদুজ্জামানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, এই ঘটনায় তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ৷
জাহাঙ্গীর আলম,, স্টাফ রিপোর্টার 





















