ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লা তিতাসে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

আজ বুধবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বরিশালের বদুল্লা এলাকার বশির মোল্লা (২৬), একই এলাকার বাবু মোল্লা (২৪), মাদারীপুরের থানতলী এলাকার সাইদুর (৩৫), পটুয়াখালীর পাগলা এলাকার মিজানুর হাওলাদার (৩০) ও ফরিদপুরের গুনবহা এলাকার মো. মাহাদী হাসান ওরফে ইমন (২৫)।

র‍্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘গেল ২৩ জানুয়ারি তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে কয়েকটি স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকায় গতকাল মঙ্গলবার রাতে ঢাকার কদমতলীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।’

মাহমুদুল হাসান আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচজনই ঘটনার দিন আগে থেকেই বাজারে অবস্থান করার কথা স্বীকার করেছে। রাতে বাজারে লোকজন কমতে থাকলে দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে বলে জানায় তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

কুমিল্লা তিতাসে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৪:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪