ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে আসছেন মুসল্লিরা

তুরাগ তীরে আলমী শূরার বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে আসতে শুরু করেছেন তাবলিগের সমর্থকেরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজর নামজের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার মূল পর্ব। কিন্তু বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই বাস, ট্রাক, পিক-আপে করে আসতে শুরু করেছে ইজতেমার ময়দানে মুসল্লিরা।

চুয়াডাঙ্গা থেকে ইজতেমা ময়দানে এসেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এলাকার একটি মসজিদ থেকে তারা ১৮ জনের একটি তাবলীগ জামাত ইজতেমা ময়দানে এসেছেন। সময় যত এগিয়ে আসবে ভিড় ততই বাড়বে, তাই কোনো রকম ভোগান্তি ছাড়াই আগেভাগে ইজতেমা ময়দানে চলে এসেছি।

নোয়াখালী থেকে ১৫ জনের তাবলীগের সমর্থকদের নিয়ে ইজতেমা ময়দানে এসেছেন শিহাব হোসেন। তিনি বলেন, সমাজের মসজিদের ১৫জনের সাথী নিয়ে ইজতেমা ময়দানে এসেছেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানিয়েছেন, ইতিমধ্যে ইজতেমায় ময়দান প্রস্তুত হয়ে গিয়েছে। ইজতেমা পরিচালনা করার জন্য ময়দানসহ বাদবাকী সব কিছুই প্রস্তুত করা হয়েছে। মুসল্লিরা গতরাত থেকেই ময়দানে আসতে শুরু করেছেন। সকালের দিকে মুসল্লি আসার সংখ্যা বেড়েছে। সারাদিনে মাঠ ভরে যাবে বলে আশা করছেন তিনি।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, এবারের বিশ্ব ইজতেমায় বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিত করতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রটের একাধিক টিম দায়িত্বে থাকবে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, এবারের ইজতেমায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ছয় সহস্রাধিক সদস্য ছাড়াও র‌্যাব, ডিএমপি এবং সাদা পোশাক ও গোয়েন্দা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ইজতেমা এলাকায় কোনো প্রকার অবৈধ দোকান এবং হকারদের অবস্থান করতে দেওয়া হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে আসছেন মুসল্লিরা

আপডেট সময় ০৩:০২:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪