ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বোরহানউদ্দিনের মেঘনা- তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ নিধনের মহাউৎসব – দেখার কেউ নাই

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা- তেঁতুলিয়া নদীতে অবৈধ বিহুন্দি জালে ১ থেকে ২ ইঞ্চি জাটকা ইলিশ (ইলিশের পোনা)নিধনের মহাউৎসব চলছে। দেখার কেউ নাই।

প্রতি কেজি জাটকা ইলিশ (ইলিশের পোনা) বিক্রি হচ্ছে ৫০ থেকে ১ শত টাকা। প্রায় ১ শত থেকে ১২০টি জাটকা ইলিশ (ইলিশের পোনা) হয় ১ কেজি।

৩০ জানুয়ারী মঙ্লবার ভোরে সরেজমিনে গিয়ে ঘাট গুলোতে এমন চিত্র দেখা গেছে। তেঁতুলিয়া নদীর কাচারীর খাল নামক স্থান ও দরুনের খাল মাছ ঘাট এলাকায় প্রায় ১শত বিহুন্দি জাল ও অবৈধ কারেন্ট জালে নিধন হচ্ছে এসব জাটকা ইলিশ (ইলিশের পোনা)। প্রতিদিন রাতে তেঁতুলিয়া নদীতে বিহুন্দি জালে জাটকা ইলিশ(ইলিশের পোনা) নিধন করছে জেলেরা।

ভোর রাতে ঘাট গুলোতে প্রায় ৩০ থেকে ৪০ মন জাটকা ইলিশ (ইলিশের পোনা) পাইকারি বিক্রি হয়। ক্রয়কারী পাইকার কাচারির হাট বাজার ও আকবর ভিটা নামক স্থানসহ বিভিন্ন বাজারে সন্ধ্যায় খুচরা বাজারে বিক্রি ও পটুয়াখালী জেলায় ট্রলার যোগে পাচার করছে জাটকা ইলিশ(ইলিশের পোনা)।

বোরহানউদ্দিন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাংবাদিক ও চেয়ারম্যানসহ মুক্তিযোদ্ধাদের জাটকা নিধনের মহাউৎসবের অভিযোগ থাকলেও
ঘাট গুলোতে কোস্ট গার্ডসহ নৌ পুলিশ ও মৎস্য বিভাগের কোন অভিযান দেখা মেলেনি। ফলে নির্বিঘ্নে অবৈধ বিহুন্দি জাল ও কারেন্ট জালে জাটকা ইলিশ (ইলিশের পোনা) নিধনের মহাউৎসব চলছে।
বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি অভিযান করবেন বলে জানান। অন্যদিকে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান জাটকা নিধনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বোরহানউদ্দিনের মেঘনা- তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ নিধনের মহাউৎসব – দেখার কেউ নাই

আপডেট সময় ০২:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪