ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বোরহানউদ্দিনে গাছে ঝুলে আছে আরিফের হাত বাঁধা মরদেহ

ভোলার-বোরহানউদ্দিনে দু-হাত বাধাঁ অবস্থায় গাছের সঙ্গে ঝুলে থাকা আরিফ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, দুর্বৃত্তরা আরিফকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলে রেখেছে। পুলিশের দাবি, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ব্যতীত ঘটনার প্রকৃত কারণ বলা সম্ভব না।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে পুলিশ আরিফের মরদেহ উদ্ধার করে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।

আরিফ ওই গ্রামের মৃত সিদ্দিক গাজীর ছেলে। সে পেশায় ইলেকট্রিশিয়ান। গেল কয়েকমাস আগে পরিবারকে না জানিয়ে আরিফ তাঁর প্রেমিকাকে বিয়ে করেছিল।

নিহতের পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, গেল রাতে আরিফ ঢাকা থেকে বাড়িতে আসে। রাত সাড়ে ১০টার দিকে আরিফের মুঠোফোনে একটি কল আসে। কলটি রিসিভ করে আরিফ ঘর থেকে বের হয়ে যায়। সারারাত পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পায়নি। সকালে তাঁর মা দেখতে পান ঘরের পেছনের একটি গাছের সঙ্গে আরিফের মরদেহ ঝুলে আছে।

আরিফের মা বলেন-কে বা কারা আরিফকে কল দিয়েছিল তা তিনি জানেন না। কল রিসিভ করে সঙ্গে সঙ্গে আরিফ ঘর থেকে বের হয়ে গেছে।

ওসি জানান, দু’হাত রশি দিয়ে বাধা অবস্থায় গাছের সঙ্গে আরিফের মরদেহ ঝুলে ছিল। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে, তাকে দুর্বৃত্তরা হত্যা করে ঝুলে রেখেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এ ঘটনায় অন্য কোনো মন্তব্য করতে পারছি না।

তিনি আরও জানান, আরিফ পরিবারের সম্মতি না নিয়ে তাঁর প্রেমিকাকে বিয়ে করেছে। এসব নিয়েও পারিবারিক মনোমালিন্য রয়েছে। আরিফের মা বাদী হয়ে এ ঘটনায় একটি এজাহার দিয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বোরহানউদ্দিনে গাছে ঝুলে আছে আরিফের হাত বাঁধা মরদেহ

আপডেট সময় ০১:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪