ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৩টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ছেড়ে দেওয়ার পর মঈন খান কালো পাজেরো গাড়িতে করে বেরিয়ে আসেন।

এর আগে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে মঙ্গলবার দুপুরে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

মঈন খানকে তুলে নিয়ে উত্তরা পশ্চিম থানার দোতলায় বসিয়ে রাখা হয়। পুলিশের পক্ষ থেকে তাকে আটক কিংবা কেন নিয়ে আসা হয়েছে সে বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এ সময় মঈন খানের সঙ্গে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ ১০ জনকে ধরে আনা হয়।

শায়রুল জানান, মিরপুর ৬ থেকে মহানগর উত্তর বিএনপির সদস্য (দফতর) জিয়াউর রহমানসহ অসংখ্য নেতাকর্মীও আটক হয়েছেন।

এর আগে প্রত্যক্ষদর্শীরা জানান, কালো পতাকা মিছিল চলছিল। মঙ্গলবার দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে মঈন খানকে জোরপূর্বক আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

আপডেট সময় ০৩:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪