ভোলার লালমোহনে ৬টি চোরাই গরুসহ মো.আমির হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে লালমোহন থানা পুলিশ। এছাড়াও ভোলার বিভিন্ন জায়গায় প্রতি রাতেই হচ্ছে গরু চুরি,এই গরু চোরের অতিষ্ঠে দিশেহারা গরু খামার মালিকগন।
২৮ জানুয়ারী রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২নং ওয়ার্ড চর কচুয়াখালী থেকে তাকে আটক করা হয়। আমির হোসেন ওই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।
জানা যায়, লালমোহন থানা এলাকায় কয়েকটি গরু চুরির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার ওসি এস,এম মাহবুব উল আলম এর নির্দেশে লালমোহন থানার একটি চৌকস টিম এসআই মো: আউয়াল, এসআই মো: ইউসুফসহ সঙ্গীয় ফোর্স গত ২৭ ও ২৮ জানুয়ারি পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চরাঞ্চল চর কচুয়াখালীতে অভিযান চালায়। এসময় চিহ্নিত গরু চোর মো.আমির হোসেন কে আটক করেন। এবং তার কাছ থেকে ৬টি গরু উদ্ধার করেন। উদ্ধারকৃত গরু লালমোহন প্রশাসনের হেফাজতে আছে।
লালমোহন থানার (ওসি) এস,এম মাহবুব উল আলম বলেন- আমির হোসেন ওরফে আমির চোরা এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত। গত রবিবার রাতে চর কচুয়াখালীতে অভিযান চালিয়ে ৬টি গরুসহ তাকে আটক করা হয়েছে। তার নামে আগেও ৩টি গরু চুরিসহ নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। এ ঘটনায় আমির হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
রিয়াজ ফরাজি.স্টাফ রিপোর্টার 





















