ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রমজান উপলক্ষে তেল-চিনি-খেজুর-চালে শুল্কহার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য তেল, চিনি, খেজুর ও চালের ওপর শুল্কহার কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিসদ সচিব মাহবুব হোসেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে যাতে ভোজ্যপণ্যের সরবরাহ কম না হয় সেজন্য আগামী রমজান উপলক্ষে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের শুল্কহার হ্রাস করতে নির্দেশনা দিয়েছেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রীদের কাছ থেকে এ বিষয়ে সর্বশেষ অবস্থা জেনেছেন তিনি। মন্ত্রীরা কী কাজ করেছেন, তাও তারা বলেছেন। মন্ত্রীদের কাছ থেকে তথ্য শুনে তাতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা যাতে অব্যাহত থাকে।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, নিত্যপণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলায় কোনো সমস্যা নেই। গত বছরের এই সময়ে ৩৭ হাজার ১০৭ টন খেজুর আমদানি হয়েছিল, যেখানে এ বছর একই সময়ে ৪৪ হাজার ৭৩৪ টনের ঋণপত্র খোলা হয়েছে। গত বছর এই সময় ৯৭ হাজার ২৮৭ টন অপরিশোধিত সয়াবিন তেল আমদানির এলসি করা ছিল। এবার ১ লাখ ২৫ হাজার ৩৭৪ টনের এলসি করা আছে। গত বছর এই সময়ে ৩ লাখ ৩৮ হাজার ৮৭০ টন অপরিশোধিত চিনির এলসি ওপেন হয়েছিল। এবার ৩ লাখ ৮৭ হাজার ১৩৮ টন চিনি আমদানির এলসি ওপেন করা আছে। কাজেই নিত্যপণ্য আমদানি করতে ডলারের সংকট আছে, পরিসংখ্যান কিন্তু এমনটা বলছে না।

জানা গেছে, রমজান ঘিরে দেশের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় দাম কমেছে ছোলা, মসুর ডাল ও মোটরসহ মসলা জাতীয় পণ্যের। তবে দাম বেড়েছে মুগডালের।

চট্টগ্রাম সমুদ্রবন্দরে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য বলছে, গত ৬ মাসে ছোলা আমদানি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২২৭ টন। খেজুর আমদানি হয়েছে ৪৪ হাজার ৬৩৪ টন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

রমজান উপলক্ষে তেল-চিনি-খেজুর-চালে শুল্কহার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৮:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪