আসন্ন গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে চান রাজপথ কাঁপানো কারানির্যাতিত সাবেক তুখোড় ছাত্রনেতা উপজেলার লেঙ্গুড়া গ্রামের কৃতি সন্তান, বৃহত্তর লেঙ্গুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো: মুজিবুর রহমান মুজিব (লাইব্রেরি)।
সোমবার তার সাথে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে একান্ত আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, উপজেলার অসহায় মানুষের জন্য সরকারের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমার বিশ্বাস উপজেলার সর্বস্তরের জনসাধারণ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আমাকে সবধরণের সহযোগিতা করবেন। লাইব্রেরি মুজিব, উপজেলাবাসীর দোয়া ও আন্তরিক ভালোবাসা কামনা করেন।
জানা গেছে, মো: মুজিবুর রহমান গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি গোয়াইনঘাট কলেজে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অধ্যয়ন করে বর্তমানে সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে জড়িত রয়েছেন।
ইমরান আহমদ, গোয়াইনঘাটঃ 





















