চাঁপাইনবাবগঞ্জে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সংগঠন এ্যাসোসিয়েশন অব কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউট-এ.কে.এল.আই চ্যারিটি।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সততা কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শীতবস্ত্র বিতরনে প্রধান অতিথি ছিলেন, সখিপুর টাঙ্গাইল থেকে আগত এসকেএলসির কোরিয়ান ভাষা সেন্টারের শিক্ষক আবু বক্কর সিদ্দিক,বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি’র কোরিয়ান ও ইংরেজি ভাষা প্রশিক্ষক এইচ.এম.এল.এইচ রাজু।
সভায় সততা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাকিবের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,প্রত্যাশা কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সমিরুল ইসলাম। আলী কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হযরত আলী, সিউল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সামীম আহমেদ,অর্থি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ (মুকুল),চাঁপাই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সহীদ,জান্নাত কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল,রাজেশ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রাজেশ,এ্যাডভান্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রমজান,আনুয়ারসহ অন্যান্যরা।
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ 





















