ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

কুমিল্লায় সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি বাজারে জেলা প্রশাসন, জেলা পুলিশ, কুমিল্লা ব্যাটালিয়ন (১০) বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার যৌথ উদ্যোগে আয়োজিত হয় মাদকের বিরুদ্ধে সমাবেশ। এ সময় যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত ও মাদক প্রতিরোধে এলাকাবাসী সংহিত প্রকাশ করেন।

সোমবার (২৯ জানুয়ারি ) বিকালে উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় মাদক বিরোধী সমাবেশ সভায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার),ব্যাটালিয়ন (১০) বিজিবির অধিনায়ক মেজর মো: আরাফাত হোসেন অনি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজ,জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম,(১০) বিজিবি সহকারী পরিচালক পারভেজ শামীম,পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান মো: হাসান রফি রাজু, পাঁচথুবী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার কাবিরুল ইসলাম সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই।উপস্থিতি জনতাকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং সবাই মিলে মাদককে না বলুন লাল কার্ড প্রদর্শন করেন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন,গোলাবাড়ী এলাকার মাদক ব্যবসায়ী অপরাধী যত বড় হউক না কেনো,আপনাদের সহযোগিতা নিয়ে এই এলাকাকে মাদকমুক্ত করবো। মাদক নিরসনে এই এলাকার প্রতিটি বাসিন্দা যেন ঐক্যবদ্ধ ভাবে পুলিশকে সহযোগিতা করবে। তিনি আরো বলেন,গোলাবাড়ি এলাকায় প্রতিদিন শত শত মোটর-সাইকেল করে শহরে মাদক পরিবহন করা হয়। আমাদের নিয়মিত অভিযান অব্যহত রয়েছে।

উক্ত সমাবেশে পাঁচশতাধিক লোক অংশগ্রহণ করে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

কুমিল্লায় সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪