ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে রবিবার বেলা ১১ টায় নবাবগঞ্জ সিটি কলেজে এ অলিম্পিয়াড হয়। সুশাসনের জন্য নাগরিক, সুজন এর জেলা সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে অলিম্পিয়াডে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। দি হাঙ্গার প্রজেক্ট পরিচালিত ‘ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা’র প্রকল্প ব্যবস্থাপক দিলিপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকি, সুশাসনের জন্য নাগরিক, সুজন রাজশাহী জেলা সম্পাদক মাহমুদুল হাসান মাসুদ, সুশাসনের জন্য নাগরিক,

সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ অন্যরা। ছাত্র-ছাত্রীদের গণতন্ত্র, সংবিধান, ভোটাধিকার, সুশাসন এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ গণতন্ত্র অলিম্পিয়াডের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ। সারাদেশের ৪৫টি সংসদীয় আসনে এ কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠান শুরুর আগে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ‘গণতন্ত্র, সংবিধান, ভোটাধিকার, সুশাসন এবং নাগরিক অধিকার’ বিষয়ে পরিক্ষা অনুষ্ঠিত হয়। ৩৫০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে সেরা ১০ জনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি আব্দুল ওদুদ এমপি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

চাঁপাইনবাবগঞ্জে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪