ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জীবননগর মা ক্লিনিকে সেবিকাকে গলা কেটে হত্যা। স্বামী গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার।

চুয়াডাঙ্গ জেলার জীবননগর উপজেলার হাফিজা খাতুন নামে (৩৫) এক সেবিকাকে গলা কেটে হত্যা করেছে তার দ্বিতীয় স্বামী কবির হোসেন। গতপরশু শনিবার রাত সাড়ে ৮ টার সময় জীবননগর পৌর শহরের হাসপাতাল সড়কে মা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত হাফিজা খাতুন জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের হালসানা পাড়ার শমসের আলীর মেয়ে এবং একই উপজেলার বালিহুদা গ্রামের টাইলস মিস্ত্রী কবির হোসেনের স্ত্রী। গতরাতে ওর বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘাতক স্বামী কবি কে পুলিশ গ্রেফতার করে। এ সময় পুলিশ কবির হোসেনের কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা ধারালো একটি ছুরি উদ্ধার করেছে। নিহত হাফিজা খাতুন মা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার দীর্ঘ আট বছর যাবত কর্মরত ছিলেন।

এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানাসহ (দামুড়হুদা সার্কেল) পুলিশের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্লিনিকের স্বত্বাধিকারী জাকির আহম্মেদ শামীম জানান, আমি একটা বিশেষ কাজে ১০ দিন যাবৎ ঢাকায় অবস্থান করছি। রাত সাড়ে ৮ টার দিকে ক্লিনিকের সেবিকা বিউটি খাতুন আমাকে ফোন করে জানায়, রাত ৮ টার দিকে ক্লিনিকের রিসিপসনের সামনে হঠাৎ গোঙানির শব্দ শুনতে পায়। দ্রুত সেখানে গিয়ে হাফিজা খাতুনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করি। এ সময় অন্যরা এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

বিউটি খাতুন শামীমকে আরও জানিয়েছেন, শনিবার সকালে হাফিজার দ্বিতীয় স্বামী কবির হোসেনের সাথে তার ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, তার স্বামী কবির হোসেন তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাগবির হাসান জানান, হাসপাতালে আনার আগেই হাফিজা খাতুনের মৃত্যু হয়েছে। তার গলায় এবং হাতে ধারলো অস্ত্রের একাধিক চিহ্ন পাওয়া গেছে।

নিহত হাফিজা খাতুনের পিতা শমসের আলী জানান, আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, জীবননগরের একটি ক্লিনিক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনা বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জীবননগর মা ক্লিনিকে সেবিকাকে গলা কেটে হত্যা। স্বামী গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার।

আপডেট সময় ০৫:২১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪