নগরী খুলশী থানার ঝাউতলা রেলস্টেশন এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরির আঘাতে বেলাল ওরফে বড় বেলাল নামের এক যুবক খুন হয়েছে। গতকাল শনিবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে বেলাল পেশায় একজন গাড়িচালক,এর বাইরে রাজনৈতিক কর্মসূচিতে লোকজন নিয়ন্ত্রণেও ছিল তার জোরালো অবস্থান।
বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সর্বদা সক্রিয় ছিল নিহত বেলাল ওরফে বড় বেলাল রাজনৈতিক কর্মসূচিতে নিজে অংশগ্রহণ করতেন এবং লোকবল সরবরাহ করে দিতেন।
পথচারীরা জানান,টাইগারপাস থেকে খুলশী ঝাউতলা বটগাছ রোডে চলাচল করা গ্রাম সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল রাতে বাবুল ও মিজান গ্রুপের কর্মীরা তর্কে জড়িয়ে পরেন, এ সময় বাবুল গ্রুপের সঙ্গে জুয়েলের গ্রুপ ও যোগ দেয় পরে দুই গ্রুপের কর্মীরা মিলে মিজান গ্রুপের উপর চড়াও হয়। দুই পক্ষের তর্কের মধ্যে মিজান গ্রুপের সদস্য বেলালকে চুরির আগাতে খুন করে বাবুল গ্রুপ ও জুয়েল গ্রুপের কর্মীরা।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নেয়ামত উল্লাহ জানান,দুই পক্ষের তর্ক কথা কাটাকাটি ও বাক বিতণ্ডার এক পর্যায়ে বেলাল কে ছুরি আঘাতে খুন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।
রাজু শেখ, চট্টগ্রাম প্রতিনিধি: 





















