ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁয় ৫০০ হাঁস ডাকাতি, ধরা ঢাকায়

নওগাঁর রাণীনগরে খামার থেকে ৫০০ হাঁস ডাকাতির ঘটনায় ঢাকা থেকে হাঁস উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাকসহ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় রাণীনগর থানা পুলিশ হাঁসগুলো উদ্ধার করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে রাণীনগর উপজেলার ভাটকৈ এলাকায় ফসলের মাঠে অস্থায়ী খামারে খামারিদের হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ৫-৬ জন ডাকাত খামার থেকে ৫০০ হাঁস, ৬০০ ডিম ও ২টি মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁ মফিজপাড়ার শামছুল আলমের ছেলে হিমেল প্রাং (২৫), মান্দা উপজেলার পারশিমলা গ্রামের ইউনুছ আলীর ছেলে সাকিবুল রহমান রনি ওরফে ময়নুল (২৫), পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘি উপজেলার বেজার গ্রামের এরশাদুল হকের ছেলে আব্দুল আহাদ (২৮) ও ট্রাক চালক সদর উপজেলার ছোট কুমিড়া গ্রামের হানিফ মণ্ডলের ছেলে রহিদ মণ্ডল (২২)।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, সিরাজগঞ্জের তারাশের খামারি রাশেদুল ইসলাম রাণীনগরের ভাটকৈ এলাকায় ৭০০ থেকে ৮০০ হাঁসের একটি অস্থায়ী খামার গড়ে তোলেন। সেই খামারে তিনজন লোকও থাকতেন। বৃহস্পতিবার রাতে ওই তিনজন খামারিদের বেঁধে রেখে ডাকাত দলের সদস্যরা খামার থেকে ৫শ হাঁস, ৬শ ডিম ও দুইটি মোবাইল ফোন নিয়ে যায়।

এ ঘটনায় খামারের মালিক শুক্রবার রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাণীনগর থানা পুলিশ হাঁসগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। শুক্রবার প্রথমে পুলিশ ঘটনার সাথে জড়িত আব্দুল আহাদকে গ্রেপ্তারসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেন। এরপর তার দেওয়া তথ্য মতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় হাঁসগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি মিনি ট্রাক ও জড়িত হিমেল, ময়নুল ও ট্রাকচালক রহিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। শনিবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

নওগাঁয় ৫০০ হাঁস ডাকাতি, ধরা ঢাকায়

আপডেট সময় ০৭:৫৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪