ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

যশোরে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ১

যশোরের চৌগাছায় চাঁদাবাজি মামলায় শাহিন হোসেন (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন উপজেলার সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ইসাহক মন্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বেড়গোবিন্দপুর বাঁওড় ইজারা নেওয়ার পর থেকে মনমথপুর মৎস্যজীবী সমবায় সমিতির নেতাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি ও চাঁদা দাবি করে আসছিল এই শাহিন। এরপর শনিবার দুপুরের দিকে বাঁওড়ে জেলেরা মাছ ধরতে গেলে শাহিন মাছ ধরতে বাধা দেয় ও চাঁদা দাবি করে। এ সময় জেলেরা থানা পুলিশকে খবর দেয় এবং মনমথপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হামিদ আলী বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ঘটনার কিছুক্ষণ পর থানার এস আই তানিম হাসান সঙ্গীয় ফোর্সসহ লস্করপুর মোড় থেকে অভিযুক্ত শাহিনকে গ্রেপ্তার করে।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে চাঁদাবাজির দণ্ডবিধি ১৪৩, ৪৪৭, ৩৮৫ ও ৫০৪ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

যশোরে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ১

আপডেট সময় ০৫:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪