ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় গোমতীর মাটি কাটা সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এমপি কালাম

কুমিল্লার দেবিদ্বারে ক্ষতবিক্ষত গোমতী নদীর বালু উত্তোলন ও মাটি কাটা সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার বিকালে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর গোমতী নদী এলাকায় পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে তিনি ট্রলারে করে গোমতী নদীর যেসব এলাকায় মাটি লুটপাট করা হয়েছে সে স্থান পরিদর্শন করেন।
এমপি আবুল কালাম আজাদ সাংবাদিকদের আরও বলেন, গোমতী নদীর জাফরগঞ্জ অংশে ইউলোপ কেটে নদী সোজা করা হবে, গোমতী নদীর ওপর দুটি ব্রীজ নির্মাণ করা হবে, নদীর দুই পাড়ের মানুষ ভালো থাকার জন্য অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। আজ থেকে গোমতী নদীর বালু উত্তোলন বন্ধ করা হলো। যারা সন্ত্রাস ও লুটপাট করে খায় তারা কারও না কারও ছত্রছায়ায় থাকে, যার ছত্রছায়াই থাকুক সন্ত্রাস সন্ত্রাসই, যারা চাঁদাবাজ তারা চাঁদাবাইজই, তাদের কোন ধর্ম নেই, তারা কোন না কোন ক্ষমতাবান বা কোন এমপির ছত্রছায়ায়ই এ অপকর্মগুলো হয়। আগে কি হয়েছে তা বাদ, সামনে থেকে এমন কাজ আর করতে দেওয়া হবে না।

অনুসন্ধানে জানা গেছে, এক সময়ের গোমতী নদীর দেবিদ্বার অংশে প্রায় শতাধিক স্থানে একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন নদীর বালু উত্তোলন ও ট্রাক্টরে করে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করলেও বেপরোয়া সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া, উপজেলা প্রকৌশলী ইঞ্জি. সবুজ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফিজুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদ আলম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুলসহ শত শত নেতা কর্মী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

কুমিল্লায় গোমতীর মাটি কাটা সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এমপি কালাম

আপডেট সময় ০৮:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪