ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর মালোপাড়া পিয়ার বিশ^াসের ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত¡রে রাজারামপুর ও নামোরাজারামপুর এলাকার জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহল মহানন্দা নদীর রাজারামপুর এলাকাসহ এর আশপাশে ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন বালু উত্তোলন করছে। এতে নদীর গতিপথ পরিবর্তন ও নদী ভাঙনসহ নামোরাজারামপুর গ্রামের শতশত বসতবাড়ি, আবাদী জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গোরস্থানসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হবার আশংকা রয়েছে। শুধু তাই নয় অনেক গভীর করে ড্রেজিং করায় গত বছর ৪ জন কিশোর সেখানে ডুবে মারা যায়। এছাড়া চরে বালু না থাকায় নদীর অবাহিকার আবাদী জমি কেটে নেয়ার ফলে ফসলী জমি বিলীন হয়ে পড়ছে।

বক্তারা আরো বলেন, এখানে সরকারী উদ্দ্যোগে একটি আদর্শ গুচ্ছ গ্রাম করা হলেও অবৈধ বালু উত্তোলনকারীদের হুমকি-ধামকি ও নদী ভাঙ্গণে এখানে বসবাসকারীরা গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া প্রতিদিন শতশত ট্রাক, ট্রাক্টর ও ট্রলি দিয়ে বালু পরিবহনের ফলে সরকারী পাকা রাস্তায় ধুলোবালির স্তর জমে তা নষ্ট হতে চলেছে। ধুলোবালির কারণে এখানে বসবাসকারীদের প্রতিনিয়ত নানা কম রোগ হয়ে থাকে। আর তাই অবিলম্বে বালু ও মাটি কাটা বন্ধের দাবী জানান বক্তারা। আর প্রশাসন বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা না নিলে এতে ব্যর্থ হলে বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা। পরে স্থানীয় নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম মিনহাজ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা গোলাম জাকারিয়া, আইনজীবী খাইরুল ইসলাম, সাবেক ব্যাংকার আকতারুজ্জামান, হেলাল উদ্দিন, শিক্ষক মারুফুল হক, আরিফা খাতুনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

চাঁপাইনবাবগঞ্জ অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

আপডেট সময় ০৫:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪