ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কবি নুরুল আমিনের কাব্যগ্রন্থ ‘ধান শালিকের কাব্যমালা’ প্রকাশ

বিশিষ্ট লেখক সাংবাদিক, নাট্যকার, সাহিত্যিক ও কবি মো. নুরুল আমিনের লেখা নতুন বই প্রকাশিত হয়েছে ২০২৪ সালের অমর একুশে বইমেলা উপলক্ষ্যে। ‘ধান শালিকের কাব্যমালা’ নামক বইটি প্রকাশ করেছে বাডস প্রকাশনী। অমর একুশে বইমেলায় বাংলা একাডেমির বাডস প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে। মূল্য ৩০০ টাকা।
লেখক মো. নুরুল আমিন জীবন সংগ্রামের কঠিন বাস্তবতায়ও তিনি লিখে চলেছেন সমাজ, দেশ ও জীবনবোধ থেকে নেয়া তাঁর অভিজ্ঞতার কথা।সীমাবদ্ধতা ও প্রতিকূলতাকে জয় করে প্রকাশ হচ্ছে তাঁর একটির পর একটি বই। সীমাহীন আত্মপ্রত্যয়ী এই লেখকের অন্যান্য বইগুলো হচ্ছে– কাব্যগ্রন্থ: ভালোবাসা মরে না, প্রেয়সী, কোনো এক বিকেলে। প্রবন্ধ গ্রন্থ: জেগে উঠি জাগিয়ে তুলি, জীবন জেগে থাকে, ভাগ্য রিমান্ডে এবং নাটক: ভাষা আন্দোলন।
তিনি দ্বীপ জেলা ভোলার লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ড বালুচর গ্রামে ১ এপ্রিল ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকে তিনি লেখালেখি করেন।
তিনি জানান, অনেক পথ অতিক্রম করে অব্যক্ত কষ্ট বুকের ভেতর চাপা রেখেই এ বইটি বের করতে হয়েছে। তিনি জীবনের অনেক ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাইয়ের মধ্যেও থেমে যাননি। একাধারে লিখে যাচ্ছেন এবং বই প্রকাশ করছেন। তিনি আঁধারে আলোর হাতছানি দেখেন। প্রতিকূলতার মুখোমুখি হতে হয় জীবন সংগ্রামে। তবুও হাল ছাড়েননি অদম্য সাহসী এ লেখক।
তিনি আরো বলেন, হৃদয়ের আঙিনায় ভালোবাসার রংতুলিতে রঙিন হয়ে ওঠে দেশ ও দেশের প্রকৃতি। আবহমান বাংলার ধান শালিক যেন আমাদের নিকট কুটুম। প্রাচীন ঐতিহ্যের ধান শালিক যেন আমাদের হৃদয়ে দোল খায়। আমরা প্রকৃতির রঙে রঙিন হয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখি। তাই কাব্যিক দৃষ্টিকোণে গড়ে উঠেছে ধান শালিকের কাব্যমালা। এটি তার লেখা সপ্তম বই।
ভোলার লালমোহনের নন্দিত লেখক নুরুল আমিন উপকূল সাহিত্য সগস্য সচিব এবং
লালমোহন প্রেসক্লাবের ম্যাগাজিন ও সাহিত্য সম্পাদক। দৈনিক বর্তমান সংবাদের বিশেষ প্রতিনিধি, দৈনিক দক্ষিণবঙ্গ’র স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের ভোলা’র উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি মুক্তবুলি সাহিত্য ম্যাগাজিনের অনলাইন ও প্রিন্ট ভার্সনের নিয়মিত লেখক।
স্বপ্নের ফসল ‘ধান শালিকের কাব্যমালা’ বইটি লেখক ও পাঠক মহল গ্রহণ করলে নুরুল আমিনের মতো শেকড়সন্ধানী লেখকরা প্রেরণা পাবে, সৃষ্টি হবে তাঁর মতো নতুন লেখক।গুণী লেখকের প্রতি শুভ কামনা জানিয়েছেন সাহিত্যপ্রেমিরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

কবি নুরুল আমিনের কাব্যগ্রন্থ ‘ধান শালিকের কাব্যমালা’ প্রকাশ

আপডেট সময় ০২:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪