ঢাকা ১২:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দ.আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হয়ে বায়েজিদ হোসেন শুকতা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৩টায় কেপটাউনের কিং ভ্যালি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত শুকতা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মমিন ড্রাইভারের ছেলে।

নিহতের ভাই জাবেদ হোসেন ও বোন সুমি আক্তার জানান, গত ৮-৯ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায় শুকতা। সেখানে একটি সুপার শপের ব্যবসা শুরু করে। গত রোববার রাত ৯টায় দোকানে ক্যাশে বসা অবস্থায় দুর্বৃত্ত শুকতাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় কিং ভ্যালি হাসপাতালে নেওয়া হলে টানা তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাস্টমসের সহকারী কমিশনার আতীকুজ্জামানের নামে-বেনামে ৫০ কোটি টাকার সম্পদ

দ.আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ০৪:৫৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪