ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা? কাস্টমস কর্মকর্তা কাজী সুলতানা দম্পতির ‘সম্পদের পাহাড়’, উঠছে দুর্নীতির অভিযোগ কাস্টমসের সহকারী কমিশনার আতীকুজ্জামানের নামে-বেনামে ৫০ কোটি টাকার সম্পদ মাদারীপুর বিআরটিএর সামসুদ্দীনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০ স্টার্ক-আফ্রিদিকে ছাড়িয়ে নতুন কীর্তি রশিদ খানের বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার: চীফ হুইপ নুরুল ইসলাম মণি ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

ভৈরবে বড় ভাই হত্যা মামলার আসামী ছোট ভাই স্বপন ও তার শ্বশুর ইদ্রিস মিয়া সহ ২ জনকে গ্রেফতার

ভৈরবে বড় ভাই হত্যা মামলার আসামী ছোট ভাই স্বপন ও তার শ্বশুর ইদ্রিস মিয়া সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।গ্রেফতারকৃতরা হলো গজারিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ, এলাকাবাসি ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে নিহত লিল মিয়া ও তার ভাই স্বপন মিয়ার বসত বাড়িতে জমি সংক্রান্ত বিরোধে সালিশী বৈঠক বসে। সালিশী বৈঠকে স্বপন ১ ফুট জায়গা বেশি দাবী করেন। কিন্ত নিহত লিল মিয়া জায়গা বেশি দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বপন ও তার শ্বশুড় ইদ্রিস মিয়াসহ বেশ কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে লিল মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। হামলায় সে গুরুতর আহত হলে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পুত্র নজরুল ইসলাম বাদী হয়ে স্বপন মিয়া ও তার শ্বশুড় ইদ্রিস মিয়াসহ ৫ জনকে আসামী করে বৃহস্পতিবার রাতে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে ।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক মাহবুব উল্লাহ সরকার বলেন, জমি সংক্রান্ত বিরোধে সালিসি বৈঠকে লিল মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়ে ১০ ঘন্টার মধ্যে মামলার মূল আসামি স্বপন ও তার শ্বশুড় সহ ২ জনকে গ্রেফতার করেছি। মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং গ্রেফতারকৃতদেরকে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট

ভৈরবে বড় ভাই হত্যা মামলার আসামী ছোট ভাই স্বপন ও তার শ্বশুর ইদ্রিস মিয়া সহ ২ জনকে গ্রেফতার

আপডেট সময় ০৫:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪