ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান রামপালে সংসার খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক নারী ছাত্রদলের রাজনীতিতে বৃহৎ পরিসরে ভূমিকা রাখতে চান জিসান ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা?

কুমিল্লার কাচ্চি ডাইনকে ৫০হাজার টাকা জরিমানা

কুমিল্লার কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজন ও পরিমাণ উল্লেখ না করা, অনুমতি ছাড়া পণ্য বোতলজাত করাসহ কয়েকটি অভিযোগে এই জরিমানা করা হয়।

সোমবার (২২ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।

বিএসটিআই সূত্রে জানা গেছে, শুরুর দিক থেকেই নিজেদের মোড়কে ফিরনি, বোরহানি, বাদামের শরবত বিক্রি এবং টিস্যু ব্যবহার করে আসছিল। গত বছরের অক্টোবরের আগে মৌখিকভাবে এবং একই মাসের প্রথম সপ্তাহে কাচ্চি ডাইনকে লিখিতভাবে সতর্ক করা হয়। তারপরেও তারা নিয়ম মানছিল না। যে কারণে সোমবার প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বোরহানি, ফিরনি ও বাদাম শরবত প্রস্তুত, মোড়কজাত ও বিক্রি করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর ৪১ ধারায় পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়া গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত টিস্যু প্রস্তুত ও মোড়কজাত করায় বিএসটিআই আইন-২০১৮-এর ২৭ ধারা অনুযায়ী আরও পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ বলেন, ‘আমরা দুইবার সতর্ক করার পরেও তারা শোনেনি। শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে হলো। বিভিন্ন নিয়ম না মানায় ও কিছু পণ্যে বিএসটিআইয়ের অনুমতি না থাকায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার বলেন, ‘বিএসটিআই দুইবার সতর্ক করার পরেও তারা বিভিন্ন অনিয়ম করেই আসছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, কুমিল্লা বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয় ও ফিল্ড অফিসার (সিএম) মো. শাহিদুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন

কুমিল্লার কাচ্চি ডাইনকে ৫০হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১২:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪