ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

ভোলার মেঘনায় ট্রলারডুবি ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ

ভোলার মেঘনায় মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ আছেন।রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মাছঘাট সংলগ্ম মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ দুজন হলেন— বাবা-ছেলে। তাদের নাম রাজ্জাক সরদার ও পারভেজ সরদার। তারা মেহেন্দিগঞ্জ উপজেলার উপজেলার উলানিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

জীবিত উদ্ধার হওয়া সাকিল জানান, আমরা মনপুরা থেকে আসার পথে ইলিশা নদীতে হঠাৎ ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তার কিছুক্ষণ পরই ট্রলারটি ডুবে যায়। আমরা নদীতে ঝাপ দিয়ে রক্ষা পেলেও রাজ্জাক ও পারভেজ উঠতে পারেনি।

পুলিশ জানায়, মনপুরা থেকে একটি ট্রলার ভাঙ্গারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মালবাহী ট্রলারটি মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৫ ব্যক্তি জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। বাকি ২ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সকল ব্যক্তি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।

নৌ পুলিশের ওসি বিদ্যুৎ কুমার জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত। যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। সকাল সাড়ে ১০টা থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

ভোলার মেঘনায় ট্রলারডুবি ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ

আপডেট সময় ১০:৫৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪