ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

কুমিল্লায় হত্যা মামলায় শিশু আইনে দুই শিশুকে সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লায় শিশু রাশেদ হোসেনকে (১৫) গলা কেটে হত্যার দায়ে সহকর্মী দুই শিশু মোঃ জাহিদুল ইসলাম রাসেল ও মোঃ হাফিজুর রহমান আরিফকে শিশু আইনে সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

সোমবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। মামলার বিশেষ সহকারী কৌশলী (স্পেশাল পিপি) এডভোকেট প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক এর ছেলে মোঃ জাহিদুল ইসলাম রাসেল এবং একই জেলার সদর দক্ষিণ উপজেলার বানীপুর পশ্চিম পাড়ার মোঃ খলিলুর রহমান খলিলের ছেলে মোঃ হাফিজুর রহমান আরিফ।

মামলার বিবরণে সুএে জানা যায়- নিহত রাশেদ কুমিল্লা বিসিক শিল্প নগরীর ফরিদ ফাইবার লিঃ ফ্যাক্টরীর টুস্টিং বিভাগের শ্রমিক ছিলো। সে সদর উপজেলার গোবিন্দপুর মৃত আঃ রশিদ ছেলে। ২০১৯ সালের ২৮ এপ্রিল দুপুরে রাশেদ কর্মস্থলের উদ্দেশ্যে বাসা হতে বের হয়ে রাতে আর বাসায় ফিরেনি। পরদিন সকালে সদর দক্ষিণ উপজেলার ৩নং গলিয়ারার ফুলতলীর একটি পুকুর থেকে রাশেদ এর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

পরদিন এ ঘটনায় নিহতের বোন মোসাম্মদ নীপা আক্তার বাদী হয়ে নিহত রাশেদ এর দুই সহকর্মী মোঃ আরিফ হোসেন ও মোঃ রাসেল মিয়াকে আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

কুমিল্লায় হত্যা মামলায় শিশু আইনে দুই শিশুকে সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৫:১৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪