ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান রামপালে সংসার খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক নারী ছাত্রদলের রাজনীতিতে বৃহৎ পরিসরে ভূমিকা রাখতে চান জিসান ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা?

গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু

রেল লাইনে বসে মোবাইলে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু
জামালপুরের মেলান্দহে রেল লাইনের ওপর বসে মোবাইল ফোনে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

মেলান্দহের রুকনাই এলাকায় সোমবার দুপুরে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- পূর্ব রোকনাই গ্রামের শাহিদ মিয়ার ছেলে মজিবুর রহমান ও শাহাবুদ্দিন মাক্কুর ছেলে শাকিল মিয়া।

জামালপুর জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহত দুই কিশোর সম্পর্কে চাচাতো ভাই। তারা দুজন রেল লাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে গেমস খেলছিলেন। এ অবস্থায় ট্রেন এসে পড়ায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।

তাদের বন্ধু জুনায়েদ আহমেদ বলেন, তারা দুজনেই সকালে চাদর মুড়ি দিয়ে রেললাইনে বসে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। কানে দুজনেরই হেডফোন ছিল। ওই সময় কয়েকজন লাইন থেকে তাদের উঠে যেতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি। ট্রেন অনেক হুইসেল দিলেও তারা শোনেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন

গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু

আপডেট সময় ০৪:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪